চুয়াডাঙ্গার
আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামে ডাকাতদলের বোমা হামলায় নাসির হোসেন নামে
এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছে লিটন মিয়া। আজ বৃহস্পতিবার ভোররাত ৩টার
দিকে ঘটনাটি ঘটে। পুলিশ ও গ্রামবাসী জানায়, ১০-১৫ জনের একদল ডাকাত কুলপালা
গ্রামের পশ্চিম পাড়ায় ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় গ্রামবাসী
বিষয়টি আচ করতে পেরে ডাকাতদলকে ধাওয়া দেয়। ডাকাতদল জনতাকে লক্ষ্য করে ২-৩টি
বোমা নিক্ষেপ করে বিলের মাঠের দিকে পালিয়ে যায়। বোমাঘাতে গুরুতর আহত হয়
নাসির হোসেন ও লিটন মিয়া। গ্রামবাসী তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর
হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নাসিরকে মৃত্য ঘোষণা করে
চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন সংঘবদ্ধ ডাকাতদলকে ধরতে
সাঁড়াশি অভিযান শুরু করেছে।

No comments:
Post a Comment