Monday, January 30, 2017

নিউজিল্যান্ডের দুর্দান্ত জয়

লড়াইটা শেষ মুহূর্ত পর্যন্ত করল দুই দল। তবে জয়ের মালা গলায় পড়ল নিউজিল্যান্ড। ৬ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ওয়ানডে সিরিজে এগিয়ে রইল তারা। সকালে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। ৯ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ দাঁড়ায় ২৮৬ রান। সর্বোচ্চ ৭৩ রান করেন ব্রুম। অর্ধশত করেন গাপ্টিল।
৪৮ রান করেন নিশাম। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট তুলেন স্টোইনিস। ২৮৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে কিউইদের বোলিং তাণ্ডবে ধারাবাহিকেউইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে দলের হাল ধরে রাখেন স্টোইনিস। তার ব্যাটিং তাণ্ডবে দল জয়ের আশায় বুক বাধলেও শেষ হাসি হাসে কিউইরাই। তবে ৯ বাউন্ডারি ও ১১ ছক্কায় ১৪৬ রানে অপরাজিত ছিলেন স্টোইনিস। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন স্যান্টনার। দুটি করে উইকেট শিকার করেন বোল্ট ও ফারগুসেন।

No comments:

Post a Comment