Monday, January 30, 2017

রেকর্ডের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্ঠম আসর মাঠে গড়াতে বাকি এখনো চার মাস। খেলা এখনো মাঠে না গড়ালেও এরই মধ্যে নতুন রেকর্ড তৈরির পথে এক ধাপ এগিয়ে গিয়ে আলোড়ন সৃষ্টি করেছে আসন্ন এ টুর্নামেন্টটি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তত্ত্বাবধানে আসন্ন এ টুর্নামেন্টে রেকর্ড পরিমাণ স্বেচ্ছাসেবী কাজ করতে যাচ্ছে। যা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭ আসরকে নতুন রেকর্ডের কাছাকাছি নিয়ে গেছে। আসছে এ টুর্নামেন্টে দেড় হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। এই পদের বিপরীতে ইতোমধ্যে জমা পড়েছে ২৪০০ আবেদন। যাছাই-বাছাই করে আবেদনকারীদের মধ্যে থেকে কাঙ্ক্ষিত ও যোগ্য স্বেচ্ছাসেবীদের বেঁছে নিতে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসে আবেদনকারীদের সাক্ষাৎকার নেয়ার কথা রয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)।এর আগে ২০০৯ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচ শ' জন স্বেচ্ছাসেবী ও ২০১৩ সালে দেশটিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আট শ' জন স্বেচ্ছাসেবী কাজ করলেও এবারই প্রথম হাজারের বেশি স্বেচ্ছাসেবীকে নিয়োগ দিতে যাচ্ছে বোর্ডটি। শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয় চলতি বছর ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আইসিসি মহিলা বিশ্বকাপেও কাজ করার সুযোগ পাবে এ সকল স্বেচ্ছাসেবকরা। ইসিবির এমন পদক্ষেপে উচ্ছ্বসিত আইসিসির হেড অব ইভেন্টস ক্রিস টেটলি বলেন, “স্বেচ্ছাসেবকরা আসন্ন দুটো টুর্নামেন্টেরই আসল হিরো। খেলাধুলার প্রতি তাদের যে কমিটমেন্ট সেটার জন্য আইসিসি তাদের কাছে কৃতজ্ঞ। এ বছর স্বেচ্ছাসেবকদের সংখ্যাটা বিস্মিত হওয়ার মতো। তারা ইংল্যান্ড এন্ড ওয়েলসে ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ।” উল্লেখ্য, আসন্ন এ টুর্নামেন্টে ইংল্যান্ডসহ মোট আটটি দল অংশগ্রহণ করবে। দুই গ্রুপে বিভক্ত হয়ে শিরোপা জয়ের লক্ষ্যে আসছে জুনে মাঠে নামবে অংশগ্রহণকারী দলগুলো।

No comments:

Post a Comment