নাটোরে
টাইমবোমা তৈরীর বিপুল সরঞ্জাম, ৪টি বিদেশী পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ
জেএমবি সদস্য সন্দেহে ৩ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাত ৯টা
থেকে সদর উপজেলার চাঁদপুর এলাকায় বগুড়া গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে এরা
ধরা পড়েন। পুলিশের ধারণা বিশ্ব ইস্তেমাকে সামনে রেখে আটক ব্যক্তিরা বড়
ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।
ঘটনার পর পর রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশীদ
হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার
চাঁদপুর এলাকায় ফজলুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযানের এক
পর্যায়ে রাত ১২টার দিকে বোমা তৈরীর সরঞ্জাম, ৪টি বিদেশী পিস্তল, গুলি ও
ম্যাগজিনসহ জেএমবি সদস্য সন্দেহে ৩ জনকে আটক করা হয়।

No comments:
Post a Comment