Saturday, January 14, 2017

নওগাঁয় ভটভটি-ট্রাক্টর সংঘর্ষে নিহত ২

নওগাঁর আত্রাইয়ে ভটভটি ও ট্রাক্টরের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতরা হলেন- বিশ্বজিৎ সরকার (২৩) আত্রাই উপজেলার রসুলপুর গ্রামের অনাত চন্দ্রের ছেলে ও জাহাঙ্গীর আলম প্রামাণিক (৩৮) একই গ্রামের আজাদ হোসেনের ছেলে। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে বাজারে পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে লক্ষণ চন্দ্রের (৩৫) অবস্থা আশংকা হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভটভটিটি আত্রাই উপজেলার সদরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিশ্বজিৎ ও জাহাঙ্গীর মারা যান। এ ঘটনায় লক্ষণসহ আরও দুই যাত্রী গুরুতর আহত হয়। আত্রাই থানার ওসি বদরুদ্দোজা  জানান, দুইজনের মৃতদেহ উদ্ধার করে থানা আনা হয়েছে।

No comments:

Post a Comment