নির্বাচিত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলোর সাথে
আপোষ করতে বাধ্য হয়েছেন বলে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন রুশ
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন,
যারা ট্রাম্পের ব্যাপারে কুৎসা
রটনা করেছে তারা পতিতার চেয়ে কোনো অংশে কম নয়। একজন সাবেক ব্রিটিশ গোয়েন্দা
কর্মীর বরাত দিয়ে সম্প্রতি পশ্চিমা গণমাধ্যম খবর দেয়, ২০১৩ সালে ট্রাম্প
রাশিয়া সফরে গিয়ে অনৈতিক কাজ করেন যার প্রমাণ রুশ গোয়েন্দা সংস্থাগুলোর
হাতে রয়েছে। এ বিষয়টি জানার পর নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার
চিরশত্রু রাশিয়ার সাথে আপোশরফা করতে বাধ্য হয়েছেন। গত কয়েকদিন ধরে এই খবর
নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক জল্পনা-কল্পনার পর এ নিয়ে মুখ খুললেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি মঙ্গলবার মস্কোয় এক সংবাদ
সম্মেলনে বলেন, “যারা এ ধরনের মিথ্যা তথ্য তৈরির নির্দেশ দিয়েছে, যারা
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে বর্তমানে এটি প্রচার করছে
এবং যারা রাজনৈতিক উদ্দেশ্যে এটি ব্যবহার করছে তারা সবাই পতিতার চেয়েও
খারাপ।”
পুতিন বলেন, তিন বছর আগে ট্রাম্প যখন মিস ইউনিভার্স প্রতিযোগিতার
জন্য মস্কো সফর করেন তখন তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। অন্য
হাজারো ব্যবসায়ীর মতো তিনি একজন ধনকুবের হিসেবে এ সফরে এসেছিলেন। রুশ
প্রেসিডেন্ট বলেন, “কাজেই আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি প্রতিটি মার্কিন
ধনকুবেরের পেছনে লেগে থাকে? অবশ্যই নয়, এগুলো সম্পূর্ণ ফালতু কথা।” পুতিন
বলেন, ট্রাম্পের বিরুদ্ধে এ ধরনের অভূতপূর্ব মিথ্যাচার পশ্চিমা রাজনৈতিক
নেতাদের নৈতিক অবক্ষয়ের মাত্রা প্রমাণ করে। রুশ প্রেসিডেন্ট আরো বলেন, “আমি
ব্যক্তিগতভাবে ট্রাম্পকে চিনি না। আমি কখনো তার সাথে সাক্ষাৎ করিনি এবং
তিনি আন্তর্জাতিক অঙ্গনে কি করতে চান তাও আমি জানি না। কাজেই তাকে আক্রমণ
করে কথা বলা কিংবা অনর্থক তার পক্ষ হয়ে কথা বলা আমি পছন্দ করি না।”
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment