Tuesday, January 17, 2017

পিরোজপুরে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়েছে দুর্বৃত্তরা

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আব্দুল কাইউম হাওলাদারকে (৩৫) কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তার তিন সঙ্গী পালিয়ে আত্মরক্ষা করেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। কাইউম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার।
বড় মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন হাওলাদার সাংবাদিকদের জানিয়েছেন সোমবার রাত ৮ টার দিকে সলেমান মেম্বার, ছাত্রলীগ নেতা রাফি ও শাওনকে নিয়ে মোটরসাইকেলে মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা একটি দুর্বৃত্তদল তাদের মোটরসাইকেলের গতি রোধ করে হামলা শুরু করে। এ সময় কাইউমের সঙ্গীরা দৌড়ে আত্মরক্ষা করতে পারলেও কাইউমকে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment