Tuesday, January 17, 2017

সাতক্ষীরায় মাছের ঘের থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের আমতলা এলাকায় মাছের ঘের থেকে ইমন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা শহরের লিটন হাসানের ছেলে (৪৫)। আজ মঙ্গলবার সকালে ঘেরের মালিক সকালে ঘেরে গিয়ে একটি লাশ কাদামাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে। সদর থানার পুলিশ জানায়, রাতে কোন এক সময় সন্ত্রাসীরা তাকে নিয়ে এসে মারপিটের পরে শ্বাস রোধ করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরে ইকবাল বিশ্বাসের মাছের ঘেরের বেড়িবাঁধের পাশে কাঁদামাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া লাশের মুখ দিয়ে রক্ত ধরছিল বলে জানায় পুলিশ।

No comments:

Post a Comment