Monday, January 30, 2017

অস্ত্র-গুলিসহ পিচ্চি শাহিনের সহযোগী গ্রেফতার

রাজবাড়ী সদর খানা পুলিশ একটি বিদেশী রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ হোসেন খান (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গত রোববার গভীর রাতে জেলা সদরের আলীপুর ইউনিয়নের জামাই পাগলের মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হোসেন খান আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের শফিকুর রহমান খানের ছেলে। এ ঘটনায় এএসআই ইনায়েত হোসেন বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ জানায়, পুলিশের অভিযানকালে হোসেন খানের ৩সহযোগী একই গ্রামের শাহিন খান(২৫),
ইদ্রিস পাটোয়ারী(২৬) এবং হাসান খান(২৬) পালিয়ে যায়। রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম (পিপিএম) জানান, হোসেন খান রাজবাড়ীর কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি শাহিনের সহযোগী। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গত ১৭ ডিসেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে কল্যাণপুর বাজারের নাইট গার্ড শাহাদত তালুকদার ও রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনারও সে সন্দিগ্ধ আসামী।

No comments:

Post a Comment