Monday, January 30, 2017

একটি চিরুনির জন্য প্রাণ গেল তরুণের

চিরুনি ব্যবহার করা নিয়ে বচসার জেরে কাঁচি দিয়ে আঘাত করে এক তরুণকে খুন করেছে ভারতের এক নাপিত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির বদরপুর অঞ্চলে গতকাল রোববার সকালে। অভিযুক্ত নাপিত ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জেরা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, চিরুনি ব্যবহার করা নিয়ে পবন (২০) নামে খুন হওয়া তরুণের সঙ্গে অভিযুক্ত রঘুবীর ঠাকুর (২৫) ও তার ভাই নবমী ঠাকুরের (৩০) বচসা হয়। এরপর রঘুবীর পবনের চুল টেনে ধরে এবং নবমী তাকে কাঁচি দিয়ে আঘাত করে। পরে পুলিশ এসে রক্তাক্ত অবস্থায় পবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

No comments:

Post a Comment