Monday, January 2, 2017

লিটন সমর্থকদের আটকে রাখা ট্রেনে বোমাসদৃশ বস্তু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙা স্টেশনে একটি ট্রেন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে সান্তাহারগামী 'পদ্মরাগ' ট্রেনের নিচে এটি বাঁধা অবস্থায় ছিল। দুর্বৃত্তের গুলিতে নিহত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ঘনিষ্ঠ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। সকাল থেকে অবশ্য ট্রেনটি আটকে রেখেছিল নিহত গাইবান্ধান-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের সমর্থকেরা। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে ঘরে ঢুকে মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার বামনডাঙ্গার শাহবাগ এলাকায় সান্তাহার-লালমনিরহাট রেলপথ অবরোধ করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগের ডাকে সুন্দরগঞ্জে হরতাল পালন হয়। গত বছর সৌরভ না এক শিশুর পায়ে গুলি করে আলোচনায় আসেন এমপি লিটন।

No comments:

Post a Comment