নেত্রকোনার
কেন্দুয়ায় একটি টেম্পু স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক আওয়ামী
লীগ নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২০টি বাড়িতে আগুন
দিয়েছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত
আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা
যান। এ খবর স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ
নেতাকর্মীরা প্রতিপক্ষের বাড়িতে হামলা চালিয়ে আগুন দেয়। এতে ১৫-২০টি বাড়ির
অন্তত ৪০টি ঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণ করতে নেত্রকোণা ও আঠারোবাড়ি থেকে
দুটি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে। স্থানীয় পুলিশ এসে বিক্ষুদ্ধ
নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ফায়ার সার্ভিসের এক
কর্মকর্তা জানান, আগুন বর্তমানে প্রায় নিয়ন্ত্রণে এসেছে। কার্যক্রম প্রায়
শেষ দিকে। তিনি বলেন, একটা বাড়ির চেয়ে আরেকটা বাড়ির দূরত্ব বেশি হওয়ায় আগুন
নিয়ন্ত্রণ বা নির্বাপন সহজ হচ্ছে।

No comments:
Post a Comment