Saturday, January 7, 2017

ট্রাম্পকে ‘সাবালকের মতো আচরণ’ করার পরামর্শ

যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সাবালক’ হতে বলেছেন। একইসঙ্গে গোয়েন্দা সংস্থাগুলো প্রতি ট্রাম্পের আক্রমণের সমালোচনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে শুক্রবার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ট্রাম্পের। এর আগে বেশ কয়েকটি টুইটার বার্তায় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।
খবর বিবিসির। বাইডেন বলেন, গোয়েন্দা সংস্থার প্রতি ট্রাম্পের কোনো আস্থা নেই-এটা ‘সম্পূর্ণরূপে নির্বোধদের’ কথা। নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাক করে ট্রাম্পকে জেতানোর অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। বৃহস্পতিবার পিবিএস নেটওয়ার্ককে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, ‘একজন প্রেসিডেন্টের জন্য শোনার আগ্রহ, প্রতিরক্ষা থেকে সিআইএসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার প্রতি আত্মবিশ্বাস না থাকা ‘সম্পূর্ণরূপে কাণ্ডজ্ঞানহীনতা’র দৃষ্টান্ত। তিনি ট্রাম্পকে উদ্দেশ করে আরও বলেন, আপনি গোয়েন্দা সংস্থার চেয়ে গোয়েন্দা তথ্য বেশি জানেন, অর্থাৎ প্রফেসরের চেয়ে ছাত্রের পদার্থবিজ্ঞান বেশি জানার মতো। একইসঙ্গে আমি কোনো বই পড়ি না, কিন্তু বেশি জানার মতো।’ টুইটারে ট্রাম্পের নিয়মিত আক্রমণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বাইডেন বলেন,
বড় হোন ডোনাল্ড ট্রাম্প, বেড়ে ওঠেন, এখন প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করার সময় হয়েছে। এখন কিছু করার সময় হয়েছে। তাই আপনি কি করতে পারেন, আমাদেরকে দেখান। তবে ট্রাম্পকে একজন ভালো মানুষ বলেও উল্লেখ করেছেন বাইডেন। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আমি গোয়েন্দা সংস্থাগুলোর দেয়া প্রতিবেদন সম্পূর্ণ পড়ে দেখেছি। রাশিয়া জড়িত এটা সেখানে প্রমাণিত। সম্প্রতি ওয়াশিংটন পোস্ট ও এনবিসির এক প্রতিবেদনে সিআইএর এক মূল্যায়ন তুলে ধরা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, ৮ নভেম্বরের নির্বাচনে হিলারিকে হারিয়ে ট্রাম্পের জয় নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ই-মেইল হ্যাক করেছিল রাশিয়া। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থাগুলোর প্রধানরা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে একটি গোয়েন্দা প্রতিবেদন উপস্থাপন করেন। বিদেশী হস্তক্ষেপ নিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। একইদিন সিনেট আর্মড সার্ভিসেস কমিটির সামনেও নিজেদের মূল্যায়ন উপস্থাপন করেন তারা। বাইডেন বলেন, মার্কিন নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে রাশিয়াই এ কাজ করেছে।

No comments:

Post a Comment