নারায়ণগঞ্জের
সাত খুন মামলার ডেথ রেফারেন্সের নথি হাইকোর্টে পাঠানো হয়েছে। আজ রোববার
সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই নথি প্রেরণ করেন।
গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের সাত খুন মামলায় নূর হোসেন, র্যাবের
চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন, এম এম রানা ও নূর হোসেনসহ ২৬
জনকে মৃত্যুদণ্ড দেয় দায়রা জজ এনায়েত হোসেন।
একই সঙ্গে নয়জনকে বিভিন্ন
মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। নিয়ম অনুযায়ী বিচারিক আদালতের দেয়া
মৃত্যুদণ্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি হাইকোর্টে প্রেরণ করা হয়, যা
ডেথ রেফারেন্স হিসেবে পরিচিত। আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এই
সাজা অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে ‘ডেথ রেফারেন্স’ শুনানি হবে।
সেখানে সাজা বহাল থাকলে তারা আপিল করতে পারবেন। এ জন্য তারা ৩০ দিন সময়
পাবেন। যদি কেউ আপিল না করেন তা হলে তাদের ক্ষেত্রে শুধু ডেথ রেফারেন্সেরই
শুনানি হবে। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড থেকে
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ
সাতজনকে অপহরণ করা হয়। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে ছয়জনের এবং
পরদিন প্রায় একই স্থান থেকে আরেকজনের লাশ পাওয়া যায়।

No comments:
Post a Comment