ঘনকুয়াশার
কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এ কারনে সেতু
দিয়ে যানবাহন চলাচল করতে না পারায় সেতুর পশ্চিমপাড় মহাসড়কে ১০ কিলোমিটার
দীর্ঘ যানবাহনের লাইন পড়েছে। সেগুলো বর্তমানে ধীরগতিতে চলছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী মো. ওয়াসিম আলী আজ সকাল ১০টায় বলেন, ঘন কুয়াশার কারনে সেতুর উপরে দূর্ঘটনা এড়াতে দু’দফা ভোর ৪টা ২৭ মিনিট থেকে ভোর ৬টা ১০মিনিট এবং ৬টা ২৭ মিনিট থেকে ৭টা ১৫ মিনিট পর্যন্ত সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল। এ কারনে সেতুর পশ্চিমপাড়ে বেশকিছু যানবাহন আটক পড়েছে। বর্তমানে সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সেতুর পশ্চিমপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অন্যান্য যানবাহনের পাশাপাশি সেতু দিয়ে ঢাকার পথে মূলত অধিকাংশ মালবাহি ট্রাক যাতায়াত করে থাকে। ভোরে সেতুতে যানবাহন চলাচল বন্ধ থাকায় বেশকিছু ট্রাক সেতুর পশ্চিমপাড় সংযোগ মহাসড়কে আটকা পড়ায় যানবাহনের লম্বা লাইন পড়েছে। যাত্রীবাহি যানবাহনগুলো মহাসড়কের আলাদা লেনে রেখে সেতু দিয়ে পারাপারের চেষ্টা চলছে। সেই সাথে আটকা পড়া ট্রাকগুলোও সেতুর টোলপ্লাজা দিকে যাচ্ছে। তবে সেখানে ওজন ষ্টেশন থাকায় সেতু পারাপারে ধীরগতি রয়েছে।
এদিকে, সেতুর পূর্বপাড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাবুর রহমান জানান, অন্যান্য দিনের চেয়ে সেতুর পূর্বপাড়ে যানবাহনের চাপ অনেক কম, বর্তমানে মহাসড়ক অনেকটা ফাঁকা রয়েছে।
অপরদিকে, সেতু বন্ধ থাকার কারণে সঠিক সময়ে ঢাকা থেকে সিরাজগঞ্জে পত্রিকা পৌছেনি। জাতীয় পত্রিকাগুলোর সিরাজগঞ্জের প্রধান এজেন্ট আমির আলী জানান, সেতু বন্ধ ও মহাসড়কে যানজটের কারনে ভোরের পরিবর্তে জেলা সদরে সকাল ৯টায় পত্রিকা পৌছেছে।

>>>মানবজমিন

No comments:
Post a Comment