ডোনাল্ড
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন
উদাসীন ছিলেন। নির্বাচনের পর থেকে মর্মাহত বহু ডেমোক্রেটিক দলের নেতা তার
উপস্থিতিকে ভালো নজরে নেননি। ব্যক্তিগতভাবে নিন্দা জানিয়ে তারা জানান,
ট্রাম্পের শপথ অনুষ্ঠান এড়িয়ে যেতে পারতেন হিলারি। যেমনটা ডেমোক্রেটিক দলের
৬০ নেতা করেছেন। তবুও তার বীরত্বপূর্ণ সহিষ্ণুতার জন্য বিপুল সমর্থকের
প্রশংসা কুড়িয়েছেন হিলারি। হিলারির রাজনৈতিক ক্যারিয়ারের ঝুলি পরিপূর্ণ।
মার্কিন ফার্স্টলেডি, সিনেটর এবং পররাষ্ট্রমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ
সম্মান অর্জন করেছেন তিনি। এবার ৪৫তম মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে
রিপাবলিকান দলের সাবেক প্রতিদ্বন্দ্বী হিসেবে যোগ দেন তিনি। ওই অনুষ্ঠানে
উপস্থিত সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন বা সাবেক অন্যান্য প্রেসিডেন্ট বা
প্রতিনিধিদের সঙ্গ দেয়ার প্রয়োজন ছিল না হিলারির। তবুও হাসির রেখা মুখে
নিয়ে মঞ্চে ওঠেন তিনি।
পরেছিলেন রাল্ফ লরেনের ডিজাইন করা সাদা ধবধবে কোট ও
প্যান্ট। মঞ্চে উঠেই সমর্থক ও বিরোধী সমর্থকদের প্রতি অভিবাদন জানান
হিলারি। মঞ্চে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পাশেই দাঁড়ান তিনি।
সাবেক বস বারাক ওবামাকে উষ্ণ অভিবাদন জানান হিলারি। তখনই জনস্রোত থেকে ভেসে
এলো, ‘তার চেহারার দিকে দেখ’- এমন উচ্চারণ। হিলারি এ স্বভাবের প্রশংসা করে
সাবেক নিউইয়র্ক শহরের স্পিকার ও মেয়র প্রার্থী ক্রিসটিন সি কুইন বলেন, এর
মাধ্যমে তার চরিত্রের গভীরতা প্রকাশ পেয়েছে, তার দেশপ্রেম এবং তার আস্থার
প্রমাণ মিলেছে। শুক্রবার সকালে এক টুইট বার্তায় হিলারি বলেছেন,
‘ডেমোক্রেটিক দলের প্রতি সম্মান ও দলের স্থায়ী মূল্যবোধের কারণে আমি সেখানে
উপস্থিত হব। আমার দেশ ও তার মূল্যবোধের প্রতি বিশ্বাস কখনো হারাব না।’ শপথ
অনুষ্ঠানের মঞ্চে করমর্দন করেননি ট্রাম্প এবং হিলারি। তবে পরে ক্যাপিটল
হিলে মধ্যাহ্নভোজে অংশ নেন হিলারি। সেখানে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি খুব
সম্মানিত যে সাবেক ফার্স্ট দম্পতি এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে উঠে
দাঁড়িয়ে তাদের জন্য প্রশংসা প্রকাশের আহ্বান জানান ট্রাম্প।

No comments:
Post a Comment