ফরিদপুরের
নগরকান্দা উপজেলায় পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা
ঘটেছে। শনিবার গভীর রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের
ভোলা শীলের বাড়িতে এ ঘটনা ঘটে। ভোলা শীল যুগান্তরকে বলেন, গভীর রাতে হঠাৎ
ঘরের দরজায় ডাকাতরা টোকা দিতে থাকে। পুলিশ পরিচয় দিয়ে তারা দরজা খুলে দিতে
বলে।
দরজা খুলতে অস্বীকার করলে, দরজা ভেঙ্গে ঘরে ঢোকার হুমকি দেয়। বাধ্য
হয়ে দরজা খুলে দিতেই মুখবাঁধা অবস্থায় ৭-৮ জনের ডাকাতদল অস্ত্রের মুখে
পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এসময় তারা ঘরের সব আসবাবপত্র তছনছ করে
সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, ৬৭ হাজার টাকা নিয়ে যায়। নগরকান্দা থানার ওসি
এএফএম নাসিম বলেন, আমাদের এখনো কেউ ঘটনাটি জানায়নি। তার পরও আমরা খোঁজ
নিয়ে দেখছি।

No comments:
Post a Comment