দিনাজপুরের
বিরল উপজেলায় চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। আহত ওই
শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকালে
উপজেলার টেঘড়া মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিমল চন্দ্র দাস একই
এলাকার পেঙ্গা চন্দ্র দাসের ছেলে। শিশুটির পরিবার জানায়, শনিবার বিকালে
সহপাঠীদের সঙ্গে খেলা করছিল মেয়েটি।
এসময় স্থানীয় বিমল চন্দ্র দাস (১৫)
তাকে ডেকে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে আশপাশের
লোকজন এগিয়ে এসে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এসময়
ধর্ষক পালিয়ে যায়। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার
সন্ধ্যায় গুরুতর অবস্থায় ওই শিশুটিকে হাসপাতালে আনা হয়। তবে তার ক্ষত কতোটা
গুরুতর তা ডাক্তারি পরীক্ষার পরই জানা যাবে। বিরল থানার ওসি আবদুল মজিদ
জানান, বিষয়টা শুনেছি, তবে এ ব্যপারে থানায় কোনো অভিযোগ আসেনি।

No comments:
Post a Comment