Wednesday, January 25, 2017

শিল্প সচিবকে আদালতের তলব

হাজারিবাগ থেকে ট্যানারি না সরালে দৈনিক ১০ হাজার টাকা করে জরিমানা আদায়ের বিষয়ে আপিল বিভাগের দেয়া আদেশ যথাযথভাবে পালন না করায় শিল্প সচিবকে তলব করেছেন হাইকোর্ট।
আগামি ৭ই ফেব্রুয়ারি শিল্প সচিবকে হাইকোর্টেও স্ব-শরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালত অবমাননার একটি আবেদনের প্রক্ষিতে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত ১৮ ই জুলাই হাজারিবাগ থেকে ট্যানারি না সরালে দৈনিক ১০ হাজার টাকা কের জরিমানা দিয়ে এমন আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার(এসকে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ।

No comments:

Post a Comment