সারা
দেশের মহাসড়কে অবৈধ (অনিবন্ধিত) নছিমন, করিমন চলাচল বন্ধ করার জন্য
সার্কুলার জারি করতে সরকারের প্রতিনির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন
হাইকোর্ট। একই সঙ্গে, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়ক থেকে
শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমনচলাচলে বন্ধ করে রায়
দিয়েছেন আদালত। দশ জেলা হলো বাগেরহাট, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর,
চুয়াডাঙ্গা, মাগুরা,কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা ও যশোর। এ সংক্রান্ত এক রিটের
পরিপ্রেক্ষিতে আদালতের জারি করা রুলের ওপর শুনানি শেষে চুড়ান্ত নিষ্পত্তি
করে মঙ্গলবার দুপেুরেহাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি
ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। এর আগে সড়ক-মহাসড়কে মোটর
যান চালানোয় অনুমোদন দেয়ার ক্ষেত্রে মোটরযান অধ্যাদেশ অনুসরণ করতে কেন
নির্দেশনাদেয়া হবে না- তা জানতে চেয়ে একটি রুল করেছিল হাই কোর্ট। ওই রুলের
চুড়ান্ত নিষ্পত্তি করে আদালত আজ এই আদেশ দেন। হিউম্যান রাইটস অ্যান্ড পিস
ফর বাংলাদেশ এ বিষয়ে একটি রিট আবেদন করেছিলো।মনজিল মোরসেদ বলেন, এসব
বাহন‘অবৈধভাবে’ মহাসড়কে চলাচল করায় প্রতিদিন বহু যাত্রীর প্রাণহানী ঘটে এবং
শত শত কোটি টাকার সম্পদ নষ্ট হয়। ‘মহাসড়কে দুর্ঘটনার কারণ অবৈধ যানবাহন
নছিমন করিমন ভটভটি’ শিরোনামে গত ১৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকেপ্রকাশিত
প্রতিবেদন সংযুক্ত করে রিট করা হয়েছিল।

No comments:
Post a Comment