*দেশের বাইরে থেকে কবে ফিরলেন?
**বেশ কয়েকদিন হয়ে গেল। শোয়ের জন্য বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। অনেক সময় দেখা যায় পরপর কয়েকটি শো পড়ে। এ জন্য দেশের মধ্যে শো করা হয় আগের চেয়ে কিছুটা কম। তবে দেশের বাইরে মানুষের ভালোবাসা যে অন্যরকম, শো-না করলে বুঝতে পারতাম না।
*বাইরে বেশি বেশি শো করছেন, ক্লান্তি লাগে না?
**শো করার সার্থকতা হচ্ছে মানুষের ভালোবাসা আর শ্রদ্ধা। তাই ক্লান্তি লাগে না। আমি কাজগুলো নিজের মতো করে উপভোগ করি। তবে মাঝে মাঝে মনে হয় যন্ত্রমানব হয়ে যাচ্ছি।
*সাম্প্রতিক ব্যস্ততা কী নিয়ে?
**আমি তো এমনিতেই স্টেজ শো করি সারা বছর। এখন সেটি আরও বেশি। পাশাপাশি নিজের অ্যালবামের কাজ শুরু করছি। সঙ্গীতের বাইরে যেটুকু সময় পাই দুই মেয়েকে নিয়ে সময় কাটাই।
*নতুন অ্যালবামের কাজ কতদূর?
**নতুন একটি অ্যালবাম প্রকাশ করার ইচ্ছা অনেক দিন ধরেই ছিল। এখন মনে হচ্ছে সেটি কার্যকর করা উচিত। অ্যালবামের কাজ শুরু করেছি। তবে একটু ধীর গতিতে। কারণ শোগুলোর জন্য একদম সময় পাচ্ছি না।
*অনলাইননির্ভর সঙ্গীতাঙ্গন হওয়ার পরও অ্যালবাম প্রকাশের ইচ্ছা কেন?
**এখন সবাই অনলাইনে গান প্রকাশ করছেন। বিষয়টি অবশ্যই ভালো মনে করি। তারপরও আমার কাছে মনে হয় অ্যালবামে গান শোনার অনুভূতি অন্যরকম। তাই অনলাইনের পাশাপাশি অ্যালবাম থাকা ভালো। তাই নিজের ভালোলাগা থেকেই অ্যালবাম প্রকাশ করব।
*প্লেব্যাকে নতুন কোনো কাজ করেছেন?
**কিছু দিন আগে নতুন একটি ছবির গানে কণ্ঠ দিয়েছি। আমি আর এন্ড্র– কিশোর দা একসঙ্গে গেয়েছি। তবে এ মুহূর্তে ছবির নাম মনে করতে পারছি না।

No comments:
Post a Comment