বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি বিস্ফোরক মামলার প্রতিবেদ
দাখিলের তারিখ পিছিয়েছেন আদালত। গুলশান থানায় খালেদা জিয়াসহ ১৪ জনের
বিরুদ্ধে দায়ের করা বোমা হামলার এ প্রতিবেদন আগামী দাখিলের জন্য ২০
ফেব্রুয়ারি ধার্য করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম। রোববার এই মামলার
প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল।
কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় ঢাকার
মহানগর হাকিম নূর নবী এ দিন ধার্য করেন। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক
কার্যালয় ঘেরাও করতে গুলশানে জড়ো হয় মুক্তিযোদ্ধা পরিষদের ব্যানারে আওয়ামী
লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা। এ সময় বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটে।
এ ঘটনায় খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলার
প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল আজ। কিন্তু প্রতিবেদন দাখিল না হওয়ায় ২০
ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

No comments:
Post a Comment