মিসরের
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আল-ওয়াদি আল-গেদিদ প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে
বন্দুকধারীদের হামলায় আট পুলিশ নিহত হয়েছেন। সোমবার প্রদেশের রাজধানী
আল-খারগা থেকে ৮০ কি.মি. দূরে আল-নাকাব নিরাপত্তা চৌকিতে এ হামলা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা
পাল্টা হামলা চালালে দুই হামলাকারী নিহত হন। এ সময় নিরাপত্তা বাহিনীর আরো
তিন সদস্য আহত হন। বিবৃতিতে আরো বলা হয়, হামলার পর যেসব সন্ত্রাসী পালিয়ে
গেছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। হামলার দায় কোনো গোষ্ঠী এখন
পর্যন্ত স্বীকার করেনি। গত কয়েক বছর ধরে মিসরে একের পর এক সন্ত্রাসী হামলা
হচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment