ভারতে
স্কুলছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে ৩৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক
করেছে দিল্লি পুলিশ। এই ‘সিরিয়াল রেপেস্টের’ নাম সুনীল রাস্তোগি। শনিবার
দিল্লি পুলিশের জালে ধরা পড়েন সুনীল। উত্তরখণ্ডের রুদ্রপুর থেকে তাকে
গ্রেফতার করা হয়। রোববার পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সুনীল জানিয়েছেন,
তিনি ৬০০ নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা করেছেন। কাপড়, চকোলেট বা ওই
ছাত্রীদের বাবার বন্ধু পরিচয় দিয়ে তিনি এসব কর্মকাণ্ড চালাতেন। গতবছরের ১২
ডিসেম্বর পূর্ব দিল্লিতে সাত বছর বয়সী এক স্কুলছাত্রী তার স্কুলের পাশের
একটি নির্মাণাধীন ভবনে ধর্ষণের শিকার হওয়ার পর বিষয়টি সামনে আসে। মামলা হয়
অশোক নগর থানায়।
তদন্তে নামে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধর্ষকের চেহারার একটি
স্কেচ দিয়েছে নির্যাতিতা ওই ছাত্রী। ছাত্রীটি জানিয়েছে, তাকে তার বাবার কথা
বলে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। পুলিশি জেরার মুখে অশোক জানিয়েছে, স্কুল ফেরত
নাবালিকারাই ছিল তার মূল টার্গেট। তাদের ভুল বুঝিয়ে দিল্লির নিউ অশোকনগর
এলাকার কোনো নির্মীয়মান বাড়ির ছাদে নিয়ে গিয়ে সেখান থেকে ফেলে দেওয়ার
হুমকি দিয়ে চালানো হত যৌন নির্যাতন। সুনীল জানিয়েছেন, তিনি স্কুলছাত্রীদের
বলতেন তার বাবা তার জন্যে নতুন পোশাক পাঠিয়েছেন। এই বলে সেই কিশোরীকে ফাঁকা
বাড়ির ছাদে নিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়ে তার সামনে পোশাক বদলাতে বলতেন।
সেটা না করলে তাদের ছাদ থেকে ধাক্কা দেওয়ার হুমকি দিতেন। সুনীল সম্পর্কে এই
কথা জানিয়েছে নির্যাতনের শিকার তিন কিশোরীও। যদিও পারিবারিক সম্মান ও
জীবনের ভয়, তারা কেউ পুলিশের সামনে প্রথমে মুখ খোলেনি বলে জানা গেছে। ধৃত
সিরিয়াল রেপিস্ট জানিয়েছেন,
ফাঁকা ছাদ না পেলে কোনো বাড়ি যেখানে মূলত সবাই
পেয়িং গেস্ট হিসেবে থাকে, সেখানে দুপুর বেলা নিয়ে গিয়ে নিজের লালসা মেটাত
সুনীল। তার মূল কর্মকাণ্ডের জায়গা ছিল দিল্লির নিউ অশোকনগর এলাকা। ধৃত
সুনীল পেশায় দর্জি। তিনি ১৯৯০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দিল্লিতে বসবাস
করেন। তিনি বিয়েও করেছিলেন, রয়েছে পাঁচটি সন্তানও। তার মধ্যে তিনটি মেয়ে।
পুলিশ সেই তিন মেয়েকেও জিজ্ঞাসাবাদ করছে, কারণ কোনোভাবে তাদের বাবা তাদেরও
ক্ষতি করার চেষ্টা করেছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত রাস্তোগিকে ১৪ দিনের
বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

No comments:
Post a Comment