Monday, January 2, 2017

বাহরাইনের জেলে বন্দুকধারীদের হামলা : ১০ বন্দি পলাতক

বাহরাইনের একটি জেলখানায় হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এতে এক পুলিশ সদস্য নিহত ও একজন আহত হয়েছেন। এ সময় ১০ বন্দি পালিয়ে গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানিয়েছে। জেলটিতে শিয়া বন্দিরা ছিল। সরকার বিরোধী বিক্ষোভের অভিযোগে এদের সাজা দেয়া হয়। মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।
রাজধানী মানামার দক্ষিণে জ’ কারাগারে এই হামলা চালানো হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চার থেকে পাঁচ সদস্যের একটি সন্ত্রাসী দল স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ৫টায় এ হামলা চালায়। এ সময় তারা স্বয়ংক্রিয় রাইফেল ও পিস্তল ব্যবহার করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, এতে এক পুলিশ নিহত ও অপর একজন আহত হয়েছেন। ১০ বন্দি পালিয়ে গেছে। পলাতক বন্দিদের মধ্যে সাতজন যাবজ্জীবন ও তিনজন দীর্ঘ মেয়াদী সাজা ভোগ করছিল। ‘সন্ত্রাসী কর্মকা-ের’ কারণে তাদের এ সাজা হয়।

No comments:

Post a Comment