মশার
কামড় দুর্ঘটনা বলে রায় দিল ভারতের জাতীয় ক্রেতা সুরক্ষা কমিশন। কমিশনের
মতে, মশা মানুষকে হঠাৎই কামড়ায়। আগে থেকে তা কেউ অনুমান করতে পারে না।
পশ্চিমবঙ্গের বাসিন্দা মৌসুমী ভট্টাচার্যের স্বামী দেবাশিস ২০১২ সালের
জানুয়ারি মাসে ম্যালেরিয়ায় মারা যান। তিনি ‘ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানি’
থেকে বিমা করিয়েছিলেন।
বিমার শর্ত অনুযায়ী, দুর্ঘটনায় দেবাশিসবাবুর মৃত্যু
হলে টাকা দেওয়ার কথা ছিল বিমা সংস্থার। মৌসুমীদেবী বিমা সংস্থার কাছ থেকে
টাকা চান। কিন্তু সংস্থা জানায় মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু নয়। ফলে বাধ্য হয়ে তিনি জেলা ক্রেতা সুরক্ষা ফোরামে যান।
তার পক্ষে রায় দেয় ফোরাম। বিমা সংস্থা সেই রায়ের বিরুদ্ধে রাজ্য ক্রেতা
সুরক্ষা কমিশনে আবেদন করে। কিন্তু সেই আর্জি খারিজ হয়। তখন জাতীয় কমিশনের
দ্বারস্থ হয় বিমা সংস্থা। জাতীয় কমিশনের সদস্য বিচারপতি ভি কে জৈনের
বক্তব্য, ‘মশা হঠাৎই কামড়ায়। তা আগে থেকে অনুমান করা যায় না। বিমা সংস্থার
ওয়েবসাইটে সাপের কামড়, কুকুরের কামড়, ঠান্ডার প্রকোপে মৃত্যুকে
দুর্ঘটনা হিসেবে ধরা হয়েছে। অথচ সেই সংস্থাই মশার কামড়ে ম্যালেরিয়া হয়ে
মৃত্যুকে রোগে মৃত্যু অ্যাখ্যা দিচ্ছে। এটা মেনে নেওয়া কঠিন।’

No comments:
Post a Comment