Monday, January 30, 2017

'অভিষেক' হলো না ওয়েডের

ম্যাচের ঠিক আগ মুহূর্তে পিঠের ইনজুরিতে আক্রান্ত হওয়ায় চ্যাপেল-হ্যাডলি ট্রফির প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হলোনা ম্যাথু ওয়েডের। নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথের অনুপস্থিতিতে ওয়েডকে অস্ট্রেলিয়া দলের দায়িত্ব দেয়া হয়েছিল।
ইনজুরিতে আক্রান্ত না হলেও অস্ট্রেলিয়ার হয়ে ২৪তম অধিনায়ক হিসেবে ওয়েডের অভিষেক হতো। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মেডিকেল কর্মকর্তা জন ওরচার্ড বলেছেন পরবর্তী ম্যাচের আগেই কেবল জানা যাবে ওয়েড খেলতে পারবেন কিনা। তিনি বলেন, রোববার অনুশীলন সেশন শেষে ম্যাথু পিঠের ইনজুরিতে পড়েন। ওই সময়ের পরে ম্যাচ শুরু হতে আর বেশি সময় বাকি না থাকায় আমরা ওয়েডকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাইনি। সকালে তাকে পুনরায় পর্যবেক্ষণ করে আমরা না খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পবিতার নেপিয়ারে পরবর্তী ম্যাচের আগে জানা যাবে আদৌ সে খেলতে পারবে কিনা।
সফরকারী দলের সাথে যেহেতু স্মিথ ও ডেভিড ওয়ার্নারের কেউই নেই সে কারণেই আজ অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছেন অ্যারন ফিঞ্চ। ওয়েড যেহেতু অধিনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তাই অসি দলের ২৪তম অধিনায়ক হিসেবে আজ মাঠে নেমেছেন ফিঞ্চ। ওয়েডের অনুপস্থিতিতে উইকেটের পিছনে দায়িত্ব পালন করেছেন পিটার হ্যান্ডসকম্ব। এছাড়া আজকের ম্যাচে একমাত্র খেলোয়াড় হিসেবে অভিষেক হয়েছে বাঁ-হাতি স্পিনার স্যাম হিজলেটের।

No comments:

Post a Comment