সিলেটের
আলোচিত সামিউল আলম রাজন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের
শুনানি শুরু হয়েছে। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মোহাম্মদ
জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ মামলার মৃত্যুদণ্ডের অনুমোদন (ডেথ রেফারেন্স) ও
আসামিদের আপিলের শুনানি শুরু হয়। শুরুতে রাষ্ট্রপক্ষে পেপারবুক থেকে
উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক
আসামিপক্ষে ছিলেন
অ্যাডভোকেট নূর আহমেদ। প্রধান বিচারপতির নির্দেশে অগ্রাধিকার ভিত্তিতে
আলোচিত এ মামলার পেপারবুক প্রস্তুত করার পর ২০১৫ সালের নভেম্বরে তা হাই
কোর্টে আসে। পাশাপাশি বিচারিক আদালতের ফাঁসির রায়ের বিরুদ্ধে আসামিরা হাই
কোর্টে আপিল করেন। সিলেটের কুমারগাঁওয়ে চুরির অপবাদে ১৪ বছরের রাজনকে
পিটিয়ে হত্যার মামলায় ১৩ আসামির মধ্যে চারজনকে গত ৮ নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ
দেন সিলেটের মহানগর দায়রা জজ আদালত। এ ছাড়া একজন আসামির যাবজ্জীবন,
তিনজনের সাত বছর করে এবং দুজনের এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। বাকি
তিন আসামিকে খালাস দেন আদালত। ২০১৫ সালের ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে
চুরির অভিযোগ তুলে ১৩ বছরের শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। মাত্র ১৭
কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে সিলেটের মহানগর দায়রা জজ আদালত ২০১৫
সালের ৮ নভেম্বর এ মামলায় যে রায় ঘোষণা করে, তাতে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া
হয়। এছাড়া একজনের যাবজ্জীবনসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড
দেওয়া হয়।

No comments:
Post a Comment