Monday, January 2, 2017

বর্ষবরণের অনুষ্ঠানে ১১ জনকে গুলি করে হত্যা

ব্রাজিলের ক্যামপিনাস শহরে বর্ষবরণের অনুষ্ঠানে এক বন্দুকধারী গুলি করে ১১ জনকে হত্যা করেছে। পরে সে আত্মহত্যা করেছে। নিহতদের মধ্যে রয়েছেন তার সাবেক স্ত্রী ও আট বছরের শিশু সন্তান। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। তাদের অবস্থা গুরুতর। শনিবার মধ্যরাতের এ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
হামলাকারীর পরিচয় জানার চেষ্টা চলছে। নিহত অন্যান্যদেরও পরিচয় খোঁজা হচ্ছে। স্থানীয়রা জানান, নতুন বছর শুরুর আনন্দে প্রচুর আতশবাজি হচ্ছিল। হামলাকারী সেই সুযোগে এলোপাথাড়ি গুলি চালায়। তাই প্রথমে কিছুই বোঝা যায়নি। কোনো রকমে যারা পালাতে পেরেছিলেন তাদের কাছেই বিষয়টি জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ এলাকা ঘিরে রাখে।

No comments:

Post a Comment