প্রায়
৯ ঘণ্টা বন্ধ থাকার পর কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু
হয়েছে। ঘন কুয়াশার কারণে রোববার রাত সাড়ে ১১টা থেকে বন্ধ রাখা হয়েছিল এই
রুটের ফেরি চলাচল। এসময় মাঝ পদ্মায় নোঙর করে রাখা হয় কমপক্ষে ৫টি ফেরি।
তাছাড়া পরিবহণ লোড করে উভয় ঘাটে অপেক্ষায় থাকে আরও ৬টি ফেরি।
পরে সোমবার
সকাল ৯টার দিকে কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এছাড়া এই নৌ-রুটে
লঞ্চ ও স্পিডবোট চলাচলও স্বাভাবিক হয় সকাল ৯টা পরে। বিআইডব্লিউটিসি’র
কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, কুয়াশার তীব্রতার কারণে রোববার রাত সাড়ে ১১টা
থেকে দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। এসময় মাঝ পদ্মায় নোঙর করে
রাখা হয় রোরোসহ ৫টি ফেরি। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে
নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

No comments:
Post a Comment