Monday, January 2, 2017

খাগড়াছড়িতে আগ্নেয়াস্ত্রসহ চেয়ারম্যান আটক

বিদেশী অস্ত্রসহ খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমাকে আটক করা হয়েছে। সোমবার ভোররাতে নিজ বাসভবন থেকে তাকে আটক করে যৌথ বাহিনীর একটি দল।
লক্ষীছড়ি থানার ওসি আরিফ ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে নিরাপত্তাবাহিনী তার বাসভবনে অভিযান চালিয়ে একটি ম্যাগজিন পাঁচ রাউন্ড গুলিসহ আমেরিকার তৈরি একটি ফাইভস্টার পিস্তল উদ্ধার করে। অস্ত্রটির কোনো বৈধ কাগজ না থাকায় অবৈধ অস্ত্র রাখার দায়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ওসি বলেন, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।

No comments:

Post a Comment