পাকিস্তান
সুপার লিগে খেলছেন না ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান মঈন আলি। কারণ ওই
সময়টায় পরিবারের সাথে পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে যাবেন তিনি। এই
মুহূর্তে পুর্ণাজ্ঞ সিরিজ খেলতে ভারতে অবস্থান করছেন মঈন আলি। টেস্ট ও
ওয়ানডে সিরিজের পর টি-২০ স্কোয়াডেও আছেন এই দুর্দান্ত ব্যাটসম্যান।
পিসিএলে
কোয়েটা গ্লাডিয়েটরসের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু একই সময় পরিবারের
সাথে ওমরাহ করতে যাওয়ার পরিকল্পনা থাকায় তার অ্যাজেন্টের মাধ্যমে দলে না
খেলার খবরটি জানান। এই খবর জানার সাথে সাথেই তার পরিবর্তে দলে নতুন সদস্য
যোগ করেছে কর্তৃপক্ষ। দলটির পক্ষ থেকে টুইটারে বলা হয়, 'মঈন আলি শীর্ষ
পর্যায়ের একজন ব্যাটসম্যান এবং অসাধারণ একজন মানুষ। পরিবারকে দেয়া তার
প্রতিশ্রুতির প্রাধান্য দেয়ায় সিদ্ধান্তকে আমরা সম্মান করি। মঈনের জন্য শুভ
কামনা রইল।'
সূত্র : ক্রিকইনফো
সূত্র : ক্রিকইনফো

No comments:
Post a Comment