Monday, January 30, 2017

ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় ধর্মরাজিক উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ এবং ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় ধর্মরাজিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদমতলা স্কুল এন্ড কলেজের সভাপতি মো. ইয়াহিয়া সোহেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশের প্রাক্তন ডিআইজি ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ সভাপতি পি আর বড়ুয়া, বাংলাদেশ সরকারের (অব:) যুগ্ন সচিব রণজিৎ কুমার বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য প্রমথ বড়ুয়া। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের পালি এন্ড বুড্ডিষ্ট ষ্টাডিস বিভাগের অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, সিনিয়র শিক্ষক মো. তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ ড. প্রণব কুমার বড়ুয়া ও জ্ঞান বিকাশ বড়ুয়াসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়ার পর ৭৭ জন এসএসসি পরীক্ষার্থীর সার্বিক মঙ্গল কামনা করে তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। 

No comments:

Post a Comment