Monday, January 30, 2017

খালেদার মামলা চলাকালে আদালতেই অসুস্থ হলেন আব্দুস সালাম

বকসী বাজারে স্থাপিত অস্থায়ী আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম। আদালত থেকেই তাকে নেয়া হয় হাসপাতালে।
অস্থায়ী আদালত থেকে দৈনিক যুগান্তরের প্রতিবেদক হাসিব বিন শহীদ জানান, দুপুর ১২টা ৮ মিনিটে আব্দুস সালাম পানি খেতে চান। পানি দেয়া হলে খাওয়ার জন্য হাত উঁচু  করার চেষ্টা করেও তিন খেতে পারেননি। এরপর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়েন এই নেতা। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়। এদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩ এর অস্থায়ী আদালতে হাজির হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় তার সঙ্গে ছিলেন উপদেষ্টা আব্দুস সালাম।

No comments:

Post a Comment