ঘন
কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর দুই পাড়ে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে।
এতে গাড়ির দীর্ঘ লাইনে তীব্র যানজট লেগে আছে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ সেতু
অংশের সড়কে। শনিবার রাতে বেশ কয়েকবার বঙ্গবন্ধু সেতু দিয়ে গাড়ি চলাচল বন্ধ
ছিল।
সেতু কর্তৃপক্ষ ভোর থেকে চলাচলের
জন্য ছেড়ে দিলেও কুয়াশায় দ্রুত গতিতে যান চলাচল সম্ভব হচ্ছে না। সেতুর
পশ্চিম থানার সহকারী উপ-পরিদর্শক আবদুর রশিদ সংবাদমাধ্যমকে জানান, ভোর থেকে
যান চলাচল বন্ধ হয়নি বরং ধীরে রয়েছে।

No comments:
Post a Comment