গত
বছরের ১৪ জানুয়ারি হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন ছোট পর্দার জনপ্রিয়
অভিনেত্রী নাদিয়া ও অভিনেতা নাঈম। তাদের বিবাহিত জীবনের এক বছর আজ পূর্ণ
হচ্ছে। বিশেষ এ দিনটি দেশের মাটিতেই বিশেষভাবে উদ্যাপন করার ইচ্ছা ছিল
তাদের। কিন্তু শেষ পর্যন্ত আর সেটি হল না। সিদ্ধান্ত পরিবর্তন করে প্রথম
বিবাহবার্ষিকী পালন করতে গত ১২ জানুয়ারি ব্যাংককের উদ্দেশ্যে উড়াল দেন এ
তারকা দম্পতি। যাওয়ার আগে সংসার জীবন প্রসঙ্গে নাদিয়া বলেন, “বিয়ের আগে
আমাদের দু’জন দু’জনকে খুব ভালোভাবে জানার সুযোগ পাইনি। কিন্তু বিয়ের পর
আমরা দু’জনই চেষ্টা করেছি নিজেদের বুঝতে। একবছর একে অন্যকে জানার জন্য অনেক
কম সময়। বারবারই মনে হচ্ছে চোখের পলকে একটি বছর পেরিয়ে গেছে।
সর্বোপরি
আমরা একটি বছর খুব ভালো ছিলাম এবং সারাটি জীবন যেন ভালো থাকতে পারি এই দোয়া
চাই।” নাঈম বলেন, “সবার কাছে কৃতজ্ঞ এ জন্য যে, আমরা অনেকেরই দোয়া পেয়েছি
মন থেকে। একটি বছর কীভাবে কেটে গেল তা বুঝতেই পারিনি। তবে এটা সত্যি,
আমাদের দু’জন দু’জনকে বুঝাটা যতটা গুরুত্বপূর্ণ ছিল সেটি আমরা পেরেছি।”
সংসারের নতুন অতিথি প্রসঙ্গে নাদিয়া নাঈম জানান, তাদের দু’জনেরই আগ্রহ এবং
চেষ্টা আছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি তাই হয় তাহলে নাদিয়া নাঈমের সংসারে
যে কোনো সময় নতুন অতিথি আসার সুখবর আসতে পারে।

No comments:
Post a Comment