Thursday, January 5, 2017

প্রাইভেটকারে ট্রেনের ধাক্কা, আহত ৪

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-সিলেট রেলপথে পুরানবাজার রেলক্রসিংয়ের লেনজাপাড়া নামকস্থানে এ দুঘর্টনা ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় জানা যায়নি।
তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ঢাকাগামী সুরমা মেইল ট্রেন রেলক্রসিং অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার গেইট ভেঙে ট্রেনের সঙ্গে ধাক্কা  খায়। শায়েস্তাগঞ্জ রেলস্টেশন মাস্টার মো. মোয়াজ্জুল হক বলেন, ট্রেন আসার আগেই গেইট নামানো ছিল। ঘনকুয়াশা থাকার কারণে প্রাইভেটকারচালক গেইট ভেঙে ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

No comments:

Post a Comment