ফিলিপাইনের
প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, আমার পরিবারের কিছু সদস্য জঙ্গি
সংগঠন আইএসে যোগ দিয়ে থাকতে পারে। দেশটিতে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তথা
আইএসের উপস্থিতির সম্ভাবনা স্বীকার করে তিনি বলেছেন, সাম্প্রতিক দুটি বোমা
হামলার সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সম্পৃক্ততা থাকতে পারে।
ফিলিপাইনভিত্তিক একটি অনলাইন নিউজ সাইট র্যাপলারের সম্পাদককে দেয়া এক
সাক্ষাৎকারে তিনি বলেন, মনে হচ্ছে আইএস সবখানে ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট
দুতের্তে বলেন, তার কয়েকজন কাজিন স্থানীয় ইসলামী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী
মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ও মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের সদস্য।
তিনি জানান, তারা তথাকথিত ইসলামিক স্টেটের সঙ্গে যোগ দিয়ে থাকতে পারে।
ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত ফিলিপাইনের জঙ্গি গোষ্ঠী আবু সায়াফ দাভাও
বোমা হামলার দায় স্বীকার করেছে।

No comments:
Post a Comment