ফরিদপুরের
ভাঙ্গা পৌর এলাকায় দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত
হয়েছেন। শুক্রবার রাত ভাঙ্গা বিশ্বরোড মোড়ে পানি পান করাকে কেন্দ্র করে এ
সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতরা হলেন- ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড
কমিশনার ওমর আলী খয়রাতি(৪৫), রিতু ব্যাপারী(২২), সোবাহান খয়রাতি(৩৫),
ছত্তার ব্যাপারী(৬০), শামিম মাতুববর(৪৭) ও সাহাদাত হোসেন(২৩)। আহতদেরকে
প্রথমে ভাঙ্গা ও পরে ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাহপাতালে ভর্তি করা
হয়েছে। জানা যায়, ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড়ে হাসামদিয়া গ্রামের রিতু
ব্যাপারী হাজরাহাটি গ্রামের সোবাহান খয়রাতির দোকানে পানি পান করতে যায়।
এসময়ে সোবাহান পানি পান করতে রিতুকে নিষেধ করে। এই ঘটনা নিয়ে দুইজনের মধ্যে
কথাকাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি।
রাত ৯টার দিকে ২নং ওয়ার্ড কমিশনার ওমর
আলী খয়রাতি বিষয়টি মীমাংসার জন্য হাসামদিয়া গ্রামের জাহাঙ্গির মাতুববরের
অফিসে নিয়ে যান। তখন কমিশনারকে একা পেয়ে রিতু ব্যাপারীর লোকজন মারধর করে।
ঘটনাটি হাজরাহাটি এলাকায় ছড়িয়ে পড়লে কমিশনারের লোকজন লাঠিসোটা নিয়ে রিতু
ব্যাপারী লোকজনের ওপর হামলা চালায় । এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড় ভাঙ্গা পৌর
মেয়র আবু ফয়েজ মোঃ রেজার হস্তক্ষেপে উভয় গ্রুপের লোকজন তার উপর ঘটনার
মীমাংসার দায়িত্ব দেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আব্দুল্লাহ
জানান, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়। দ্রুত ঘটনাস্থলে
পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কয়েকজন লোক আহত
হয়েছেন। কোন পক্ষই কোন অভিযোগ করেনি । শুনেছি মেয়র সাহেব বিষয়টি মীমাংসার
চেষ্টা করছেন।

No comments:
Post a Comment