Saturday, January 21, 2017

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ১

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের পূর্বচান্দনা এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত নারীর পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর। পরনে লাল-সবুজ-সাদা প্রিন্টের কামিজ এবং সবুজ সালোয়ার রয়েছে।
জয়দেবপুর জংশন থানার এএসআই দাদন মিয়া জানান, সকালে পূর্বচান্দনা এলাকায় রেললাইন পাড় হওয়ার সময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সকাল সোয়া ৮টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment