পাবনা
সদর উপজেলার আতাইকুলায় মনিরুল ইসলাম ওরফে বাটুল (২২) নামের এক অটোবাইক
চালককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিনগত রাতের কোনো এক সময়
তাকে হত্যা করা হয়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত
মনিরুল পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী
গ্রামের আব্দুর রহিম তুকাইয়ের ছেলে।
আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক
জানান, শুক্রবার সন্ধ্যায় গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোবাইক নিয়ে ভাড়ার
উদ্দেশে বের হন মনিরুল। রাতে না ফেরায় তাকে খোঁজাখুঁজি করেও স্বজনেরা
সন্ধান পাননি। শনিবার সকাল ১০টার দিকে আতাইকুলার উগ্রগর গ্রামের রাস্তার
পাশে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওসি আরও জানান,
যাত্রীবেশে অটোবাইক ছিনতাই করতেই দুর্বৃত্তরা মনিরুলকে হত্যা করেছে। এ
ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

No comments:
Post a Comment