ডোনাল্ড
ট্রাম্পের নিয়োগ দেয়া যুক্তরাষ্ট্রের শিক্ষামন্ত্রী বেটসি ডেভোসের দায়িত্ব
নেয়ার আগেই ভুলে ভরা টুইটের জন্য সমালোচনার ঝড় উঠেছে। সমালোচনায় বিদ্ধ
হচ্ছেন প্রেসিডেন্ট নিজেও। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের
পরই মিশিগানের বিলিয়নিয়ার ডেভোস টুইট করেন। সেখানে তিনি শপথগ্রহণ
অনুষ্ঠানকে ‘হিস্টোরিক্যাল’ ঘটনা হিসেবে বর্ণনা করেন। যদিও ইংরেজি ব্যাকরণ
অনুযায়ী তা হবে ‘হিস্টোরিক’।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল
হাস্যরস হচ্ছে। তীব্র সমালোচনার মুখে টুইটটি মুছে ফেলে আবার শুদ্ধ করে
আরেকটি টুইট লিখেন ডেভোস। এ ব্যাপারে ওয়াশিংটন পোস্ট জানায়, সমালোচনার
মধ্যে কয়েক ঘণ্টা পর ওই টুইট মুছে ফেলা হয়। পরে ‘হিস্টোরিক্যালে’র বদলে
‘হিস্টোরিক’ লিখে দেয়া হয় সংশোধনীতে।

No comments:
Post a Comment