Sunday, January 8, 2017

অনার্স শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

নীলফামারীর ডিমলায় শনিবার সন্ধ্যায় ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। খালিশা চাপানি ইউনিয়নের ডালিয়া গোডাউনের হাট গ্রামে শিশুটিকে ধর্ষণ করা হয়। অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্র প্রথম শ্রেণিতে পড়ুয়া এই শিশুকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ধর্ষক পলাতক। পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে ডিমলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রংপুর চিকিৎসা মহাবিদ্যালয়ে হস্তান্তর করা হয়েছে। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, গোডাউনের হাট গ্রামের ওই শিশু তার বাড়ি থেকে পাশ্ববর্তী আব্দুল জব্বারের বাড়িতে যায়।
এ সময় ওই বাড়িতে পরিবারের কোনো সদস্য না থাকায় জব্বারের পুত্র ডোমার সরকারি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সবুজ (২২) শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে খালিশা চাপানি ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের নিকট নিয়ে গেলে তিনি দ্রুত ওই শিশুকে হাসপাতালে ভর্তি করান। ডিমলা হাসপাতালে ভর্তি করার পর জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক অনুপ কুমার রায় শিশুটিকে রংপুর হাসপাতালে হস্তান্তর করেন। এ সময় ডিমলা থানার এসআই সজল কুমার সরকার হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেন। এসআই সজল কুমার সরকার বলেন, শিশুটির পরিবার এখনও থানায় অভিযোগ দেয়নি কিন্তু পরিবারের লোজনের ভাষ্যমতে অভিযুক্ত সবুজকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে। ডিমলা থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এসআই সাহাবুদ্দিন বলেন, শিশুর পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। পরিবারটি রংপুর হাসপাতালে শিশুর চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনও অভিযোগ দেয়নি। খালিশা চাপানি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ঘটনাটি স্পর্সকাতর হওয়ায় দ্রুত পুলিশকে অবগত করা হয়েছে।তারা বিষয়টি তদন্ত করছে।

No comments:

Post a Comment