Saturday, January 21, 2017

ফিরেছেন মাশরাফি

নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি ২০ সিরিজ শেষে শুরু হয় তার অখণ্ড অবসর। টেস্ট দলে তিনি নেই। মাশরাফি মুর্তজা তখনই দেশে ফেরেননি। এক, ভাঙা আঙুলের চিকিৎসার জন্য থেকে যাওয়া। দুই, স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুরে বেড়ানো। শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে ও টি ২০ অধিনায়ক। দেশে ফিরে নিজের ফেসবুক পেজে মাশরাফি লিখেছেন,
‘প্লেনে ওঠার আগে ক্যাটস আইয়ের ওয়েসবাইটে অর্ডার দিয়েছিলাম। বাসায় এসে দেখি প্রোডাক্ট চলে এসেছে। ভালো লাগল দেশি কোম্পানির এমন সার্ভিসে।’ নিউজিল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি ২০ ম্যাচে নিজের শেষ ওভারের দ্বিতীয় বলে কোরি অ্যান্ডারসনের শট ঠেকাতে গিয়ে ডান হাতে চোট পান মাশরাফি। স্ক্যানে তার ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়ে। ছয় থেকে আট সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।

No comments:

Post a Comment