বেইজিং’এর
একটি সরকারি দৈনিক বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনা সামরিক বাহিনীর মহড়াকে
‘নতুন স্বাভাবিক ঘটনা’ হিসেবে মেনে নিতে হবে। চীনের রাষ্ট্রীয় দৈনিক
গ্লোবাল টাইমসের মতামত সম্পাদকীয় নিবন্ধে এ কথা বলা বলেছে।
এতে বলা হয়েছে,
এখন থেকে দূরবর্তী সাগরে চীনের সামরিক মহড়া একটি স্বাভাবিক ঘটনা বিশেষ করে
একেবারেই স্বাভাবিক সামরিক অনুশীলন হয়ে উঠবে। এতে আরো বলা হয়েছে, আঞ্চলিক
নয় এমন সব দেশ এতে নাক গলালে তাতে এ অঞ্চল এবং বিশ্বে অভিন্ন স্বার্থ
সংক্রান্ত যে ঐকমত্য বিরাজ করছে তার বিরোধী হবে। চীনের একমাত্র বিমানবাহী
রণতরী লিয়াওনিং সম্প্রতি দক্ষিণ চীন সাগরে মহড়া চালানো এবং তাইওয়ান প্রণালী
দিয়ে যাতায়াত করার পরই এ সম্পাদকীয় নিবন্ধ প্রকাশিত হলো।
সূত্র : ওয়েবসাইট
সূত্র : ওয়েবসাইট

No comments:
Post a Comment