Tuesday, January 24, 2017

গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী ও সৎ ছেলে আটক

গোপালগঞ্জের কাশিয়ানীতে রত্না বেগম (২৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী ও সৎ ছেলেকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বরাশুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রত্না বেগম বুধপাশা গ্রামের মাফিকুর রহমান শেখের স্ত্রী। তার ১১ মাস বয়সের একটি সন্তান রয়েছে। স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের সময় বাড়িতে ওই শিশু সন্তান ছাড়া আর কেউ ছিল না। রাতে স্বামী বাড়িতে ফিরে এসে এ ঘটনা দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের মা হাসিনা বেগম অভিযোগ করে বলেন,  রত্নাকে তার সতীন ও সৎ ছেলে পরিকল্পিতভাবে মেরে ফেলেছে। তার জামাতার একাধিক বিয়ে রয়েছে বলেও তিনি জানান। কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর জানান, হত্যার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী মাফিক শেখ (৩৮) ও সৎ ছেলে শাকিব শেখ (১৬) কে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

No comments:

Post a Comment