মানুষের
শখের শেষ নেই। সুযোগ পেলেই তারা মেতে ওঠে শখ পূরণে। কি টাকা, কি পরিশ্রম-
নতুন রূপে সুখ ভোগের ব্যাপারটা মানুষের কাছে রোমাঞ্চেরই বটে! জানা গেল
তেমনই একটি খবর। এবার মাঝ মহাসাগরে দেখা মিলবে অত্যাধুনিক শহর। এটির নাম
রাখা হয়েছে ‘ফ্লোটিং সিটি’। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের শতাধিক দ্বীপের
সমন্বয়ে গঠিত রাষ্ট্র ফ্রেঞ্চ পলিনেশিয়া।
দেশটির সরকার ও সান ফ্রান্সিসকোর
সিস্টিডিং ইন্সটিটিউট যৌথভাবে মহাসাগরের শান্ত নীল জলের মধ্যেই তৈরি করতে
যাচ্ছে বিশ্বের প্রথম এ ভাসমান শহর। শহরটি দেখতে মনে হবে তারামাছের মতো,
থাকবে চতুর্ভুজ এবং পঞ্চভুজ একাধিক গঠনও। এগুলো ৫০ মিটার লম্বা এবং ৫০
মিটার উঁচু হবে। শহরটির নকশা করেছেন সিস্টিডিং ইন্সটিটিউটের প্রযুক্তিবিদ
পিটার থেল। দু’বছরের মধ্যেই শুরু হবে নির্মাণকাজ। এর নকশা প্রস্তুতে সময়
লেগেছে পাঁচ বছর। ২০২০ সালের মধ্যেই নির্মাণের প্রাথমিক কাজ শেষ হওয়ার কথা।
এখানে অন্য শহরগুলোর মতোই মানুষ বাস করবেন। থাকবে নিজস্ব সরকার ব্যবস্থা।
ফলে এটি ফ্রেঞ্চ রিপাবলিকের অধীনে থাকবে না। শহরটি গড়ে তুলতে অন্তত ১৬ কোটি
৭০ লাখ মার্কিন ডলার খরচ হবে বলে মনে করা হচ্ছে। শুরুতে এর বাসিন্দা হবে
২৫০-৩০০ জনের মতো। পরে বাড়ানো হবে এর ধারণক্ষমতা। ২০৫০ সালের মধ্যে প্রায়
৬৮ কোটি মানুষ বাস করতে পারবেন শহরটিতে। ওয়েবসাইট।

No comments:
Post a Comment