Saturday, January 21, 2017

ডিকোভিলার ব্যাটিং তাণ্ডবের পরও হারল শ্রীলংকা

ওপেনার ডিকোভিলার ব্যাটিং তাণ্ডবের পরও প্রথম টি২০-তে দক্ষিণ আফ্রিকার কাছে ১৯ রানে হেরেছে সফরকারী শ্রীলংকা। দক্ষিণ আফ্রিকার দেয়া ১২৭ রানের টার্গেটে ব্যাট করে ১০৭ রান তোলে শ্রীলংকা। শুক্রবার রাতে সেঞ্চুরিয়ানের সুপারস্পোর্ট পার্কে বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ১০ ওভারে নিয়ে আসা হয়। আগে ব্যাট করে ডেভিড মিলারের ব্যাটিং তাণ্ডবে নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান করে স্বাগতিকরা। মিলারের ১৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংসে ছিল ৩ চার ও ৩ ছক্কার মার।
এছাড়া বেহারডিন ১৮ বলে অপরাজিত ৩১ রান করেন। জবাব দিতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন শ্রীলংকার ওপেনার নিরোশান ডিকোভিলা। তারপরও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৯ রানের পরাজয় বরণ করে নিতে হয় সফরকারীদের। ডিকোভিলা মাত্র ১৯ বলে ৪৩ রান করেন। এছাড়া ধনঞ্জয় ডি সিলভা ২৭ রান করেন। ম্যাচের টি২০ সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

No comments:

Post a Comment