অনুষ্ঠিত
হয়ে গেল গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড অনুষ্ঠান। অস্কারের প্রস্তুতি হিসেবে
খ্যাত এ অনুষ্ঠানে এবার জ্বালময়ী বক্তব্য দিয়েছেন অভিনয় জীবনে গোল্ডেন
গ্লোব অ্যাওয়ার্ডসে আটবার পুরস্কার পাওয়া ও ২৯ বার মনোনয়ন পাওয়া হলিউড
কিংবদন্তি মেরিল স্ট্রিপ। এবার আজীবন সম্মাননা হিসেবে তিনি পেয়েছেন সেসিল
বি ডিমিলে অ্যাওয়ার্ড। গোল্ডেন গ্লোবসের ৭৪তম আসরে পুরস্কারটি গ্রহণের পর
নিজের বক্তব্যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
ব্যাপক সমালোচনা করেন মেরিল। যদিও তিনি তার বক্তব্যে প্রেসিডেন্টের নাম
উল্লেখ করেননি। গোল্ডেন গ্লোবস রাতে সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল এটাই।
নির্বাচনী প্রচারণায় বিভেদ সৃষ্টির লক্ষ্যে নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে
আপত্তিকর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। পরোক্ষভাবে তার কথা বলে অন্যদের
হীন করে দেখার মানসিকতা সম্পন্ন একজন মানুষের সমালোচনা করেন মেরিল স্ট্রিপ।
৬৭ বছর বয়সী এ তারকার মন্তব্য, ‘গত বছর একজন লোকের পারফর্ম্যান্স আমাকে
হতবাক করেছে। এতে বিন্দুমাত্র ইতিবাচক ব্যাপার নেই।’ হলিউডে বৈচিত্রের
দিকটি নিয়েও কথা বলেছেন মেরিল। এ ক্ষেত্রে বিভিন্ন দেশে জন্মগ্রহণ করা
তারকা অ্যামি অ্যাডামস (ইতালি), নাটালি পোর্টম্যান (জেরুজালেম), রুথ নেগা
(ইথিওপিয়া) ও দেব প্যাটেলের (কেনিয়া) কথা টেনে আনেন তিনি। সবশেষে
সদ্যপ্রয়াত বন্ধু ক্যারি ফিশারকে স্মরণ করেন অস্কারজয়ী এ অভিনেত্রী।
কণ্ঠনালীর সংক্রমণে ভুগে গলার সুর হারিয়েছেন বলেও জানান মেরিল স্ট্রিপ।
চলতি বছরের শুরুতে এ ঘটনা ঘটে।

No comments:
Post a Comment