Wednesday, January 11, 2017

নতুন বছরে আবারও জুটি রিয়াজ-মেহজাবিন

গত বছরের শুরুর দিকে একসঙ্গে একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ ও মেহজাবিন চৌধুরী। নতুন বছরের শুরুতে আবারও এ দুই তারকা একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘কান পেতে রই’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দিয়েছেন মাতিয়া বানু শুকু। রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে।
এতে মেহজাবিনকে জারা নামের একজন প্রতিবন্ধী মেয়ের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে ফারহান নামের এক যুবকের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। এতে অভিনয় প্রসঙ্গে রিয়াজ বলেন, ‘বেশ গুছানো কাজ। স্ক্রিপ্ট তো এক কথায় অসাধারণ। অনেকদিন পর রোমান্টিক গল্পে কাজ করেছি। খুব ভালো লেগেছে কাজটি করে।’ মেহজাবিন বলেন, ‘রিয়াজ ভাই অনেক মেধাবী এবং উঁচু মাপের একজন অভিনেতা। কিন্তু কাজ করার সময় তিনি এতটাই সহযোগিতা পরায়ণ ছিলেন যে আমাকে বুঝতেই দেননি তিনি যে, আমি তারমতো একজন শিল্পীর সঙ্গে অভিনয় করছি। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ আসছে ১৯ জানুয়ারি রাত ১০টা ৫৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

No comments:

Post a Comment